ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:৫৫:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভারতে একদিনে আক্রান্তের রেকর্ড, মৃত্যু ৯৭

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১১ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) ভারতে ক্রমেই খারাপ দিকে বাঁক নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড হয়েছে। ভারতে নতুন করে আরও ৪ হাজার ২১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের।

সোমবার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে দুই হাজার ২০৬ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭ হাজার ১৫২ জন।

সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে ওঠার হারও বেড়েছে। রোববার সুস্থ হয়ে ওঠার হার ছিল ২৬.৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তা বেড়ে হয়েছে ৩১.১৪ শতাংশ। ইতোমধ্যেই করোনাকে হারিয়ে সারা দেশে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন।

এদিকে বিভিন্ন রাজ্যের করোনা পরিস্থিতি, লকডাউনসহ একাধিক বিষয় নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ওই বৈঠকের আগেই হঠাৎ করে একদিনে সর্বোচ্চ আক্রান্তের খবর সামনে এলো।

অন্যদিকে তৃতীয় দফার লকডাউন ১৭ মে শেষ হওয়ার কথা রয়েছে। তবে এর আগে গতকাল রোববার ভারতের রেল মন্ত্রণালয় জানিয়েছে, দূরপাল্লার যাত্রীবাহী ট্রেন চালু করা হবে।

তারা বলছে, আগামীকাল মঙ্গলবার থেকেই শুরু করা হচ্ছে এই যাত্রীবাহী ট্রেন পরিষেবা। এদিন থেকে ১৫ জোড়া বিশেষ ট্রেন চলাচল শুরু হবে৷ প্রাথমিকভাবে রাজধানী দিল্লি থেকে ১৫টি গুরুত্বপূর্ণ শহরে যাতায়াত করবে ওই ট্রেনগুলো।

-জেডসি