ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ২:০৬:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ভারতে একদিনে করোনায় রেকর্ড ১৯৯০৬ জন আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১২ পিএম, ২৮ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘণ্টায় ভারতে প্রায় ২০ হাজার মানুষ আক্রান্ত হওয়ার রেকর্ড গড়েছে। রবিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, একদিনে ১৯ হাজার ৯০৬ জন আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৮৫৯ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪১০ জনের। করোনায় আক্রান্তত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে।

দেশটিতে একদিনে সুস্থ হয়েছে ১৩ হাজার ৮৩২ জন। সব মিলিয়ে করোনার সংক্রমণ থেকে মুক্ত হলেন ৩ লাখ ৯ হাজার ৭১৩ জন।

ভারতে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এই পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭৩ জনের। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৩৩। দিল্লিতে মারা গেছে ২ হাজার ৫৫৮ জন। আক্রান্ত ৮০ হাজার ১৮৮ জন।

এদিকে এই পর্যন্ত গুজরাটে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৮৯ জনের। আক্রান্ত ৩০ হাজার ৭০৯ জন। তামিলনাড়ুতে ১ হাজার ২৫ জনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ পজেটিভ হয়েছে ৭৮ হাজার ৩৩৫ জন। উত্তরপ্রদেশে মৃত ৬৪৯, আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৫৪৯।

একদিনে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৩৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে বাহিনীতে মোট ৯৪৪ জন আক্রান্ত হলেন। এছাড়া সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) নয়জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

-জেডসি