ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৩৮৩১০, মৃত্যু ৪৯০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ৩ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৩১০ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৮২ লাখ ৬৭ হাজার ৬২৩।একই সময়ে কোভিড-১৯ এ মারা গেছে ৪৯০ জন।এতে মোট ১ লাখ ২৩ হাজার ৯৭ করোনা রোগীর মৃত্যু হলো। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৮ হাজার ৩২৩ জন। এ নিয়ে মোট সুস্থ ৭৬ লাখ ৩ হাজার ১২১ জন।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়েছে।
করোনায় ভারতে এই পর্যন্ত যত মানুষ মারা গেছেন তার প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় কর্নাটক এবং তামিলনাড়ু। এরপর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও দিল্লি।
এছাড়া কেরালা, দিল্লি এবং পশ্চিমবঙ্গে দৈনিক শনাক্ত ৪ হাজারের আশপাশে। কর্নাটক, তালিনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্ত গত কয়েকদিনে অনেকটা কমেছে।
মহারাষ্ট্রেও তা ৪ হাজারে নেমে এসেছে। মোট আক্রান্তের বিবেচনায় শীর্ষে মহারাষ্ট্র। তারপর কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি এবং পশ্চিমবঙ্গ।
উড়িষ্যায় মোট আক্রান্ত ৩ লাখের কাছাকাছি। তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থানেও মোট আক্রান্ত ২ লাখের বেশি।
পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৩ লাখ ৮১ হাজার ৬০৮। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন। এই রাজ্যে করোনায় মোট ৬ হাজার ৯৫৭ জন মারা গেছেন। সূত্র: এএনআই
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








