ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫৭ হাজারের বেশি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১ আগস্ট ২০২০ শনিবার
ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৫৭ হাজারের বেশি
ভারতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে ৫৭ হাজারের বেশি মানুষ। তাছাড়া মৃত্যু হয়েছে ৭৬৪ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার ১১৮ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৬ লক্ষ ৯৫ হাজার ৯৮৮ জন। গত চার দিনে প্রায় দুই লাখের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হলেন। গত ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন আক্রান্ত প্রায় ৬৬ হাজার ও ব্রাজিলে ৫২ হাজার।
প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। শুক্রবার তা বেশ খানিকটা কমে নয় শতাংশের কম হয়েছিল। আজ শনিবার তা কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১০.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে পাঁচ লক্ষ ২৫ হাজার ৬৮৯ জনের। শুক্রবার এই সংখ্যাটা ছিল ছয় লাখ ৪২ হাজার।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৬৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট ৩৬ হাজার ৫১১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে ১৪ হাজার ৯৯৪ জন। মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে প্রাণ গেছে তিন হাজার ৯৬৩ জনের। তিন হাজার ৯৩৫ জনের মৃত্যু নিয়ে তালিকার তৃতীয় স্থানে তামিলনাড়ু।
এদিকে ভারতে এখন পর্যন্ত মোট ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ দেশটিতে মোট আক্রান্তের প্রায় ৬৪.৫৩ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৫৬৯ জন।
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা











