ভারতে একদিনে করোনায় মারা গেল ৫০ চিকিৎসক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩০ পিএম, ১৮ মে ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনায় একদিনে মারা গেলেন ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ) এ তথ্য জানিয়েছে। দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাস মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান।
জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একা নন, তার মতো অসংখ্য চিকিৎসক-স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন। আইএমএ জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ওই সংখ্যাটা ২৪৪। ২৬ বছরের আনাস তাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
আইএমএ জানিয়েছে, রবিবারই ভারতজুড়ে ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন। আইএমএর সাধারণ সচিব জয়েশ লেলে বলেন, ভারতে একদিনেই ৫০ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক।
চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে ২৪৪ চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মারা গেলেন।
জয়েশ আরো জানিয়েছেন, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করোনায় মৃত ২৪৪ জনের মধ্যে ৬৯ জন বিহারের বাসিন্দা। এ ছাড়া ওই তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশে ৩৪ এবং তৃতীয় স্থানে থাকা দিল্লিতে ২৭ জনের মৃত্যু হয়েছে।
গত বছর কোভিড আক্রান্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে ৭৩৬ জন মারা গেছেন বলে জানিয়েছে আইএমএ। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত ভারতের প্রায় এক হাজার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর কোভিডে মৃত্যু হলো।
আইএমএর পরিসংখ্যান অনুযায়ী, এর মধ্যে মাত্র ৩ শতাংশের টিকাদান সম্পন্ন হয়েছে। ফলে স্বাস্থ্য পরিসেবার সঙ্গে যুক্তদের সবার টিকা নিশ্চিত করার আর্জি জানিয়েছে চিকিৎসকদের এ সংস্থাটি।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










