ভারতে একদিনে রেকর্ড ৫২ হাজার করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৩০ জুলাই ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে একদিনে রেকর্ডসংখ্যক ৫২ হাজার ১২৩ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এই পর্যন্ত এটিই সর্বোচ্চ সংখ্যায় আক্রান্তের ঘটনা। একইসঙ্গে একদিনে ৭৭৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৮৩ হাজার ৭৯২ জন এবং ৩৪ হাজার ৯৬৮ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। মোট আক্রান্তের মধ্যে ১০ লাখ ২০ হাজার ৫৮২ জন রোগীকে চিকিৎসার পরে হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরফলে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নীতি-নির্দেশিকা অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিহ্নিতকরণ ও তাদের আইসোলেশনের জন্য নমুনা পরীক্ষার হার ক্রমাগত বাড়ছে। বুধবার সকাল পর্যন্ত দেশে গত ২৪ ঘন্টায় ৪ লাখ ৮ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা হয়েছে। এরফলে, প্রতি ১০ লাখে নমুনা পরীক্ষার হার বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৮। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ১ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে। দেশে নমুনা পরীক্ষাগারের সংখ্যা ক্রমাগত বেড়ে চলেছে। বর্তমানে ১ হাজার ৩১৬টি নমুনা পরীক্ষাগারের মধ্যে সরকারি পরীক্ষাগারের সংখ্যা ৯০৬ এবং বেসরকারি নমুনা পরীক্ষাগারের সংখ্যা ৪১০ হয়েছে।
করোনায় মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, গুজরাট, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গে প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।
আক্রান্তের সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এগিয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৬৫ হাজার ২৫৮ জন আক্রান্ত এবং ১ হাজার ৪৯০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২ হাজার ২৯৪ টি নয়া সংক্রমণ ও একইসময়ে ৪১ জন প্রাণ হারিয়েছে।
-জেডসি
- কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয়
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান








