ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ২:৩২:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতে একদিনে রেকর্ড ৬৬ হাজার ৯৯৯ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ১৩ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু গত কয়েক দিন ধরে এই বৃদ্ধি সাংঘাতিক হারে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যায় ৬৬ হাজার ৯৯৯ জন করোনায় সংক্রমিত হয়েছেন। দেশটিতে একদিনে আক্রান্তের নিরিখে এটি সর্বোচ্চ সংখ্যা। একই সময়ে ৯৪২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতে একনাগাড়ে করোনা সংক্রমণ বেড়ে প্রায় ২৪ লাখ হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৩ লাখ ৯৬ হাজার ৬৩৭ জন। এই পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। সুস্থতার সামান্য বেড়ে ৭০.৭৬ শতাংশ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৩ হাজার ৬২২ জন।

-জেডসি