ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ২১:০৬:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতে একদিনে রেকর্ড ৮৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে একদিনে সবচেয়ে বেশি ৮৩ হাজার ৮৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের।

আজ বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৬৭ হাজার ৩৭৬ জন প্রাণ হারিয়েছেন।

সরকারি সূত্রে প্রকাশ, করোনায় হাসপাতাল অথবা হোম আইসোলেশনে থেকে ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে ৮ লাখ ১৫ হাজার ৫৩৮ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছতে ১১০ দিন সময় লেগেছিল। গত ১৯ মে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৩৯। যদিও আক্রান্তের সংখ্যা বর্তমানে দ্রুতগতিতে বাড়তে থাকায় মাত্র ২১৭ দিনে আক্রান্তের সংখ্যা ৩৮ লাখ ছাড়িয়েছে। আজ ৩ সেপ্টেম্বর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জনে পৌঁছেছে।  

ভারতে গতকাল (বুধবার) ১১ লাখ ৭২ হাজার ১৭৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। ওইদিন পর্যন্ত মোট ৪ কোটি ৫৫ লাখ ৯ হাজার ৩৮০ জনের করোনার নমুনা পরীক্ষা সম্ভব হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি ২৫ হাজার ১৯৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২৯২ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।

পশ্চিমবঙ্গে এপর্যন্ত ৩ হাজার ৩৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৫৬ জন করোনা রোগী মারা গেছে। রাজ্যটিতে বর্তমানে ২৪ হাজার ৪৪৫ সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।

-জেডসি