ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২১:২৪:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ভারতে একদিনে রেকর্ড ৯০ হাজার ৬৩২ জন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতী করোনা ভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ হাজার ৬৩২ জন রোগী শনাক্ত হয়েছে। এটি বিশ্বে একদিনে করোনা শনাক্তের নতুন রেকর্ড। এনিয়ে দেশটিতে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৪১ লাখ ১৩ হাজার ৮১১ জনে দাঁড়ালো। রবিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনায় বিপর্যস্ত দেশ ব্রাজিলের থেকে মাত্র নয় হাজার রোগী কম ভারতে। বর্তমানে শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বে ভারতের অবস্থান তৃতীয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে আরো বলা হয়েছে, গত একদিনে দেশটিতে করোনায় আরো এক হাজার ৬৫ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৬২৬ জন।

আশার খবর, দেশটিতে এখন পর্যন্ত ৩১ লাখ রোগী সুস্থ হয়েছেন। এতে দেশজুড়ে সুস্থতার হার ৭৭ দশমিক দুই এ দাঁড়িয়েছে।

করোনায় দেশটিতে সবচেয়ে নাজেহাল মহারাষ্ট্রের চিকিৎসকেরা জানিয়েছেন, অনেকে মাস্ক পড়ছেন না, হাত ধুচ্ছেন না। ঐ রাজ্যের সেবাগ্রামের হাসপাতালের প্রধান চিকিৎসক এসপি কালান্ত্রি জানিয়েছেন, এখন শহরগুলো ছাড়াও গ্রামে করোনার বিস্তার ঘটেছে। করোনার সবচেয়ে ভয়াবহতা এখনো আসেনি। ভারতেই এই রাজ্যেই শনাক্ত রোগী প্রায় ৯ লাখের কাছাকাছি। মারা গেছে ২৬ হাজারের বেশি জন।

ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৮,৬৩,০৬২। এখনও পর্যন্ত কোভিড সংক্রমণে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৫,৯৬৪ জনের। সুস্থ হয়েছেন ৬,২৫,৭৭৩ জন। মহারাষ্ট্রে অ্যাকটিভ কেস ২,১১,৩২৫।

দ্বিতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৭৬,৫০৬ জন। সংক্রমণে মৃতের সংখ্যা মোট ৪২৭৬। সুস্থ হয়েছেন ৩,৭০,১৬৩ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেস ১,০২,০৬৭।

তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৪,৫১,৮২৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৬৮৭ জনের। কোভিড সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৩,৯২,৫০৭ জন। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫১,৬৩৩।

চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৭৯,৪৮৬। করোনার সংক্রমণে মৃত্যু হয়েছে ৬১৭০ জনের। সুস্থ হয়েছেন ২,৭৪,১৯৬ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৯৯,১২০।

পঞ্চম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৫৩,১৭৫ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৭৬২ জনের। সুস্থ হয়েছেন ১,৯০,৮১৮ জন। উত্তরপ্রদেশে অ্যাকটিভ কেস ৫৮,৫৯৫।

ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ১,৮৫,২২০। মৃত্যু হয়েছে ৪৫১৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ১,৬১,৮৬৫ জন। দিল্লিতে এখন অ্যাকটিভ কেস ১৮,৮৪২।

-জেডসি