ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ৭:০৩:২৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ভারতে একদিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩১ পিএম, ৭ নভেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৫০ হাজার ৩৫৬ জন মানুষ। গত ১০ দিনের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড এটি।এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮৪ লাখ ৬২ হাজার ৮০ জন।

ভারতের মধ্যে কেরালা, দিল্লি এবং মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। খবর এডিটিভির।

ভারতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭৭ জনের। এই পর্যন্ত দেশটিতে করোনায় প্রাণ কেড়েছে ১ লাখ ২৫ হাজার ৫৬২ জনের। এর প্রায় এক তৃতীয়াংশ মৃত্যুই মহারাষ্ট্রে।

দ্বিতীয় কর্নাটক এবং তৃতীয় স্থানে আছে তামিলনাড়ু। এর পর ক্রমান্বয়ে রয়েছে উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, রাজস্থান, হরিয়ানাতেও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য।

করোনায় মৃত্যুর সংখ্যায় বিশ্বের প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৯৭ লাখ ৩২ হাজার এবং তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে ৫৬ লাখ ৩১ হাজার। এক মাসেরও বেশি সময় ধরে ব্রাজিলে দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে।

কিন্তু নির্বাচনী উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আবারও নতুন করে আক্রান্ত ১ লাখ ২৬ হাজার জন। গোটা করোনাকালে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

-জেডসি