ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ০:৫৬:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ভারতে একদিনে ৬১ হাজার করোনা আক্রান্ত, মৃত্যু ৮৪৮

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২৫ আগস্ট ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রাণঘাতি করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমেছে ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় তাদের বুলেটিনে জানিয়েছে, ২৪ ঘন্টায় নতুন সংক্রমণ ৬০ হাজার ৯৭৫ জনের কাছাকাছি। গতকালও নতুন সংক্রমণ ৬০ থেকে ৬১ হাজারের মধ্যেই ছিল। দেশটিতে এখন কোভিড পজিটিভ রোগীর সংখ্যা ৩১ লাখ ৬৭ হাজার ৯৭৫ জন। কোভিড অ্যাকটিভ রোগী অর্থাৎ ভাইরাস সক্রিয় প্রায় সাত লাখের শরীরে। ভাইরাসের সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৪৮ জন রোগীর। আর সবমিলিয়ে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৮ হাজার ৩৯০ জনের।

আজকের বুলেটিনের ইতিবাচক দিক হল করোনায় সুস্থতার হার বেড়েছে এবং মৃত্যুহার আরও কমেছে। একদিনে ৬৬ হাজার ৫৫০ জন করোনা রোগী সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন। দেশে এখন করোনা জয়ীদের সংখ্যা ২৪ লাখের বেশি। সেই সঙ্গেই কোভিড রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে হয়েছে ৭৫.৯২%।

করোনায় মৃত্যুহার আরও কমেছে। গত এক সপ্তাহ ধরেই স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে আশা জাগছে। মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। আজকের হিসেবে কোভিড ডেথ রেট ১.৮৪%। ভারতে করোনায় মৃত্যুহার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে কম। এর কারণ অনেক। স্বাস্থ্যমন্ত্রকের বক্তব্য, দেশে করোনা পরীক্ষা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে। কোভিড চিকিৎসায় কী কী ওষুধ ব্যবহার করা হবে, কী থেরাপির প্রয়োগ হবে সেটা জানতে ক্লিনিকাল ম্যানেজমেন্ট প্রোটোকল তৈরি হয়েছে। কোভিড চিকিৎসা ও গবেষণা সংক্রান্ত বিষয়ের খুঁটিনাটি খেয়াল রাখার জন্য তৈরি হয়েছে টাস্ক ফোর্স। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানাচ্ছে, কোভিড টেস্ট, কনট্যাক্ট ট্রেসিং ও ট্রিটমেন্ট এই তিন ‘টি’ ফর্মুলায় সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে দেশজুড়েই।

স্বাস্থ্যমন্ত্রকের গতকালের হিসেবে দেখা গিয়েছিল করোনা সংক্রমণের হার তথা কোভিড পজিটিভিটি রেট বেড়ে ১০ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। এতদিন কোভিড পজিটিভিটি রেট ৮ শতাংশের কাছাকাছি স্থিতিশীল ছিল। প্রতিদিন যত জন রোগীর করোনা পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে প্রতি ১০০ জনে যতজন রোগীর কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলে কোভিড পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। করোনা সংক্রমণের হার তথা কোভিড পজিটিভিটি রেট যদি ১০ শতাংশের নিচে থাকে, তাহলে সেটা ইতিবাচক দিক। কেন্দ্রের লক্ষ্য কোভিড পজিটিভিটি রেট পাঁচ শতাংশের মধ্যে বেঁধে ফেলা।

কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। আইসিএমআরের হিসেবে এখনও অবধি সাড়ে তিন কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে মোট ৩ কোটি ৬৮ লক্ষ ২৭ হাজার ৫২০টি। প্রতিদিন প্রায় আট লাখের বেশি কোভিড টেস্ট হচ্ছে। গতকালই দেশে করোনা পরীক্ষা হয়েছে ৯ লাখের বেশি। আইসিএমআরের হিসেবে, ৯ লাখ ২৫ হাজার ৩৮৩, যা এখনও অবধি সর্বাধিক। স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, এর পর থেকে প্রতিদিন ১০ লাখের বেশি নমুনা পরীক্ষা করার পরিকল্পনা করা হয়েছে।

দেশের মোট ১৫২৪টি ল্যাবরেটরিতে কোভিড টেস্ট করা হচ্ছে যার মধ্যে সরকারি ল্যাবরেটরি রয়েছে ৯৮৬টি এবং বেসরকারি ল্যাব ৫৩৮টি। রিয়েল টাইম আরটি-পিসিআর টেস্ট হচ্ছে ৭৮৭টি ল্যাবে, ট্রু্ন্যাট টেস্ট করা হচ্ছে ৬১৯টি ল্যাবরেটরিতে।

-জেডসি