ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ১৯:০০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

ভারতে করোনা আক্রান্ত ৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ২১ জুন ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লাখ ১০ হাজার ৪৬১ জনে পৌঁছেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৫ হাজার ৪১৩ জন নতুনভাবে আক্রান্ত হয়েছে। একইসময়ে ৩০৬ জন মারা গেছেন। দেশে করোনায় এই পর্যন্ত ১৩ হাজার ২৫৪ জন মারা গেছেন।

আজ রবিবার সকাল ৯ টা ২৩ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।

সরকারি সূত্রে প্রকাশ, এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ৭৫৬ জন করোনা রোগী সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার হার ৫৫.৪৮ শতাংশে পৌঁছেছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর তথ্যে প্রকাশ, ২০ জুন একদিনে ১ লাখ ৯০ হাজার ৭৩০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এটাই একদিনে সবচেয়ে বেশি পরীক্ষার পরিসংখ্যান। ২০ জুন পর্যন্ত দেশে মোট ৬৮ লাখ ৭ হাজার ২২৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে ৯.০৮ শতাংশ করোনা পজিটিভ ধরা পড়েছে।

ভারতে প্রথম সংক্রমণ থেকে মোট আক্রান্তের সংখ্যা চার লাখে পৌঁছাতে সময় লেগেছে ১৪৩ দিন। শূন্য থেকে এক লাখে পৌঁছতে সময় লেগেছিল ১১০ দিন। কিন্তু ১ লাখ থেকে সংক্রমণ ২ লাখে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৫ দিন। ওই সংখ্যা ৩ লাখে পৌঁছতে ১০ দিন এবং ৪ লাখে পৌঁছতে মাত্র ৮ দিন সময় লেগেছে।

-জেডসি