ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা যে ১ কোটিতে পৌঁছবে, সেটা ছিল শুধু সময়ের অপেক্ষা। সেই সংখ্যা পেরিয়ে গেল শনিবার। সময় লাগল প্রায় ১১ মাস। এই নিয়ে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে এক কোটি করোনা আক্রান্তের তালিকায় নাম উঠে গেল ভারতের।
শনিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় দেয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৪ হাজার ৫৯৯। গত ২৪ ঘণ্টায় মোট নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৫২ জন।
জন হপকিন্সের পরিসংখ্যান অনুযায়ী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৫৯ হাজার। তবে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা ভারতের প্রায় চার ভাগের এক ভাগ। ৩৩ কোটিরও কিছু কম। অথচ সেখানে আক্রান্তের সংখ্যা ভারতের প্রায় ১.৭ গুণেরও বেশি।
মোট আক্রান্ত কোটি ছাড়ালও দেশটিতে কোভিড রোগীদের সুস্থতার হার শুরু থেকেই স্বস্তিদায়ক। শুরু থেকেই তা যুক্তরাষ্ট্র, ইউরোপের বিভিন্ন দেশের থেকে বেশি। এখনও দেশটিতে মোট ৯৫ লক্ষ ৫০ হাজার ৭১২ জন সুস্থ হয়েছেন। অর্থাৎ ভারতের মোট আক্রান্তের প্রায় সাড়ে ৯৫ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৮৮৫ জন। পাশাপাশি দৈনিক মৃত্যুও কমেছে অনেকটাই। গত এক সপ্তাহ ধরে তা ৪০০-র নীচে রয়েছে। করোনার জেরে এখনও মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১৩৬ জনের।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু











