ভারতে করোনা টিকা নেয়ার ৯ দিন পর স্বেচ্ছাসেবীর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে কোভ্যাকসিন টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেয়ার ৯ দিন পর স্বেচ্ছাসেবীর প্রাণহানির ঘটনা ঘটেছে। এ খবরে গোটা ভারতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে শনিবার কোভ্যাকসিন নির্মাতা ভারত বায়োটেক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বিষপ্রয়োগের ফলে ওই স্বোচ্ছাসেবী মারা গেছেন। এর সঙ্গে কোভ্যাকসিন নেয়ার কোনও সম্পর্ক নেই। পুলিশ ঘটনার তদন্ত করছে বলেও জানায় তারা।
ভোপালের গান্ধী মেডিক্যাল কলেজের ময়নাতদন্তের রিপোর্ট উল্লেখ করে ভারত বায়োটেক জানিয়েছে, ২১ ডিসেম্বর পিপলস মেডিক্যাল কলেজে দীপক মারওয়াই নামে স্বেচ্ছাসেবকের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের সরকারি হাসপাতালে দীপক মারওয়াই ট্রায়ালে অংশ নেন ১২ই ডিসেম্বর। প্রথম ডোজ দেওয়ার সাতদিন পর নিয়মমাফিক তাকে ফোন করে স্বাস্থ্যের খোঁজও নেয়া হয়। তখনও কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি তার শরীরে। কিন্তু ৯ দিনের মাথায় তিনি মারা যান। এর সঙ্গে টিকা প্রয়োগের কোনও সম্পর্ক নেই।
প্রসঙ্গত, তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো তথ্য এখনও প্রকাশ্যে আনেনি ভারত বায়োটেক। এমনকী টিকার কার্যকারিতা কত শতাংশ তাও সরকারি ভাবে জানায়নি এই সংস্থা। তবুও কেন্দ্র জরুরি প্রয়োগের জন্য কোভ্যাকসিন অনুমোদন দিয়েছে। সেই নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেসসহ বিরোধী দলগুলো।
তবে ভারত বায়োটেকের কর্ণধার স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের টিকা নিয়ে অহেতুক রাজনীতি হচ্ছে। এই মৃত্যুর ঘটনায় পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও তথ্য পায়নি বলে জানিয়েছে বায়োটেক। তদবে তদন্তে তারা মধ্যপ্রদেশ পুলিশকে সম্পূর্ণ সহযোগিতা করতে রাজি বলে জানিয়েছে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
-জেডসি
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- ডাকসুর প্রথম নারী ভিপি: বেগম জাহানারা আখতার
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বইয়ের অনুমোদন
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস









