ভারতে করোনাভাইরাস আক্রান্ত চার লাখ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২০ জুন ২০২০ শনিবার
ভারতে করোনা আক্রান্ত চার লাখ ছুঁইছুঁই
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যাটা নিয়মিত ভাবে বেড়ে চলেছে। আজ শনিবারও তার অন্যথা হল না। এই বৃদ্ধির জেরে মোট আক্রান্তের সংখ্যা চার লক্ষ ছুঁইছুঁই।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫১৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। দেশে এক দিনে এত মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৯৫ হাজার ৪৮ জন। এর মধ্যে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত— এই চারটি রাজ্যে আক্রান্তের সংখ্যা আড়াই লক্ষের বেশি।
আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩৭৫ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১২ হাজার ৯৪৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৮৯৩ জনের। ধারাবাহিক ভাবে বেড়ে রাজধানী দিল্লির মোট মৃত্যুর সংখ্যা দু’হাজার ছাড়াল। করোনার প্রভাবে সেখানে মোট দু’হাজার ৩৫ জনের মৃত্যু হল। তৃতীয় স্থানে থাকা গুজরাতে মারা গিয়েছেন এক হাজার ৬১৮ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৬৬৬), পশ্চিমবঙ্গ (৫২৯), মধ্যপ্রদেশ (৪৯৫), উত্তরপ্রদেশ (৪৮৮), রাজস্থান (৩৩৩), তেলঙ্গানা (১৯৮) ও হরিয়ানা (১৪৪) ও কর্নাটক (১২৪)।
দেশে আক্রান্তের শীর্ষে সেই মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৮২৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ২৪ হাজার ৩৩১ জন। দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪৪৯ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৫৩ হাজার ১১৬ জন। ২৬ হাজার ১৪১ জন আক্রান্ত নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গুজরাট।
উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশ (১৫,৭৮৫), রাজস্থান (১৪,১৫৬), পশ্চিমবঙ্গ (১৩,০৯০) ও মধ্যপ্রদেশে (১১,৫৮২) জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে হরিয়ানা (৯,৭৪৩), কর্নাটক (৮,২৮১), অন্ধ্রপ্রদেশ (৭,৯৬১), বিহার (৭,১৮১), তেলঙ্গানা (৬,৫২৬) ও জম্মু ও কাশ্মীর (৫,৬৮০)। সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজারের নিচে রয়েছে আসাম (৪,৯০৪), ওড়িশা (৪,৬৭৭), পঞ্জাব (৩,৮৩২), কেরালা (২,৯১২), উত্তরাখণ্ড (২,১৭৭), ছত্তীসগঢ় (২,০২৮), ঝাড়খণ্ড (১,৯৬৫) ও ত্রিপুরা (১,১৭৮)-র মতো রাজ্যগুলির।
পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ছাড়াল। রাজ্যে নিয়মিত করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় ৩৫৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। এ নিয়ে রাজ্যে মোট মৃত্যু হল ৫২৯ জনের।
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে











