ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৬:৪৮:০৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভারতে করোনায় আক্রান্ত ৪২৫৩৩, মৃত্যু ১৩৯১

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৪ মে ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) একদিনে সর্বোচ্চ প্রাণহানির রেকর্ড দেখার পর ভারতে ফের কমেছে মৃত্যুর সংখ্যা।কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে রোববার ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৮ জন। এনিয়ে মোট মৃত্যু বেড়ে ১৩৯১ জনে দাঁড়াল। এর আগে শনিবার ভারতে একদিনে রেকর্ড ১০০ জন মৃত্যুবরণ করে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫৩৩ জনে। মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৭৭৫ জন।

করোনাভাইরাসের কারণে ভারতে চলমান লকডাউন ৪ মে’র পরে আরো দুই সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ অনুযায়ী এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।

-জেডসি