ভারতে করোনায় আক্রান্ত ৭ লাখ ১৯ হাজার, একদিনে মৃত ৪৬৭
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ৭ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে ২২ হাজার ২৫২ টি নতুন সংক্রমণ হয়েছে। এই নিয়ে আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় এপর্যন্ত ২০ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে।
আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, দেশে মোট আক্রান্তের মধ্যে ৪ লাখ ৩৯ হাজার ৯৪৮ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে।
ভারতে এপর্যন্ত ১ কোটি ২ লাখ ১১ হাজার ৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে গত ৬ জুলাই মোট ২ লাখ ৪১ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভের হার দাঁড়িয়েছে ৯.২১ শতাংশ। ভারতে ১৫৯ দিনের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭ লাখে পৌঁছেছে।
করোনায় মৃতের সংখ্যার নিরিখে ভারতের মহারাষ্ট্র রাজ্য সবচেয়ে এগিয়ে রয়েছে। এখানে এ পর্যন্ত ৯ হাজার ২৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ২০৪ জন মারা গেছে।
রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ৩ হাজার ১১৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় এখানে ৪৮ জন প্রাণ হারিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে করোনায় ১ হাজার ৯৬০ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ১৭ জনের মৃত্যু হয়েছে।
তামিলনাড়ুতে ১ হাজার ৫৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৬১ জন মারা গেছে।
এছাড়া উত্তর প্রদেশে ৮০৯, পশ্চিমবঙ্গে ৭৭৯, মধ্য প্রদেশে ৬১৭, রাজস্থানে ৪৬১, কর্ণাটকে ৪০১, তেলেঙ্গানায় ৩০৬, হরিয়ানায় ২৭৬ এবং অন্ধ্র প্রদেশে ২৩৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
ভারতের অন্যান্য রাজ্যেও আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে চলেছে।
-জেডসি
- রাজধানীর পাখিরা: কংক্রিটের নগরীতে ডানা মেলে জীবনের গান
- স্বপ্নে রঙ মেশানো মানুষ মুস্তাফা মনোয়ার
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ











