ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৯:২৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় আক্রান্ত ৯০ লাখ ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ২০ নভেম্বর ২০২০ শুক্রবার

ভারতে করোনায় মৃত্যু ৯০ লাখ ছাড়িয়েছে

ভারতে করোনায় মৃত্যু ৯০ লাখ ছাড়িয়েছে

আগামী তিন-চার মাসের মধ্যে করোনা প্রতিষেধক হাতে চলে আসবে বলে প্রত্যাশা করছে ভারত। কিন্তু করোনা সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না কিছুতেই।

আজ শুক্রবার পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিতের সংখ্যা ৯০ লাখ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের প্রকোপে ১ লক্ষ ৩২ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।

চলতি সপ্তাহের শুরুতে ভারতে দৈনিক সংক্রমণ ২৯ হাজারে নেমে এসেছিল। কিন্তু গত দু’দিন ধরে ফের তা ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৪৫ হাজার ৮৮২ জন নোভেল করোনায় সংক্রমিত হয়েছেন। তাতেই মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯০ লক্ষ ৪ হাজার ৩৬৫ হয়েছে।

আজ সব মিলিয়ে ৫৮৪ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে, যার মধ্যে মহারাষ্ট্রেই প্রাণ হারিয়েছে ১৫৪ জন। গত ২৪ ঘণ্টায় রাজধানী দিল্লিতে ৯৮ জন প্রাণ হারিয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ যথাক্রমে ৫৩ ও ৩৯ জন প্রাণ হারিয়েছে। কর্নাটক, কেরল এবং ছত্তীসগঢ়ে ২৬ জন করে রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। করোনার প্রকোপে সব মিলিয়ে ভারতে এখন পর্যন্ত ১ লক্ষ ৩২ হাজার ১৬২ জন প্রাণ হারিয়েছে।