ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৪১:০১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়ে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ৪ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ভারতে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়ে গেছে

ভারতে করোনায় আক্রান্ত ৯৫ লাখ ছাড়িয়ে গেছে

ভারতে দৈনিক করোনা সংক্রমণ গত তিন দিন ধরে ৩৫-৩৬ হাজারের গণ্ডিতে রয়েছে। এ সময়ে দৈনিক মৃত্যু রোজ ৫০০ ছাড়াচ্ছে।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৫৯৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত ৯৫ লক্ষ ৭১ হাজার ৫৫৯ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান ভারতের। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে লাফিয়ে বাড়ছে। এখনও অবধি সেখানে ১ কোটি ৪১ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। অক্টোবরের শেষ থেকেই আমেরিকাতে বাড়ছিল দৈনিক সংক্রমণ। গত ১ মাস ধরে তা রোজই ১ লক্ষ ছাড়াচ্ছে। এই সময়কালে সেখানে দৈনিক সংক্রমণ ২ লক্ষ ৬ হাজার। তুলনায় তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে দৈনিক সংক্রমণ মাস খানেক ধরে অনেকটাই কম। লাতিন আমেরিকার ওই দেশে এখন পর্যন্ত ৬৪ লক্ষ ৮৭ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস এখনও অবধি ভারতে ১ লক্ষ ৩৯ হাজার ১৮৮ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ৫৪০ জন। মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গেছে ৪৭ হাজার ৪৭২ জনের। বেশ কিছু দিন কম থাকার পর গত দু’দিন ওই রাজ্যে দৈনিক মৃত্যু ১০০ ছাড়াচ্ছে। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (৯,৪২৪), পশ্চিমবঙ্গ (৮,৫৭৬), উত্তরপ্রদেশ (৭,৮৪৮), অন্ধ্রপ্রদেশ (৭,০১৪)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।