ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:০০:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ৮০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২৯ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৯ হাজার ৮৮১ জন প্রাণঘাতী করোনাভাইরাতে সংক্রমিত হয়েছেন। এতে দেশটিতে কোভিড-১৯ এ রোগীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে।তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা কমই বলা চলে। গত একদিনে সেখানে ৫১৭ জন এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন।

দক্ষিণ এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ৮০ লাখ ৪০ হাজার ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১ লাখ ২০ হাজার ৫২৭ জন। এখানে মোট জনসংখ্যা ১শ’ ৩০ কোটি। তবে আক্রান্তের তুলনায় দেশটিতে মারা যাওয়ার হার বিশ্বে সর্বনিম্ন।

সরকারি হিসাব অনুসারে আলজাজিরার খবরে এসব তথ্য মিলেছে।

শীতে সম্ভাব্য দ্বিতীয় ঢেউ আসার অপেক্ষায় থাকা ভারত এখন মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।আক্রান্তের সংখ্যায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৮৯ লাখ মার্কিন নাগরিক এ অতিসংক্রামক রোগটিতে আক্রান্ত হয়েছেন। গত সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা চূড়ায় পৌঁছানোর পর থেকে ভারতে অবস্থা ক্রমে অবনতি ঘটছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাম্প্রতিক ভাষণে করোনার বিষয়ে উদাসীন হয়ে পড়ায় জনগণকে প্রয়োজনীয় সতর্ক পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

-জেডসি