ভারতে করোনায় একদিনে আক্রান্ত ১৪২৯, মোট মৃত ৭৭৫
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৬ পিএম, ২৫ এপ্রিল ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২৯ জন। এসময়ের মধ্যে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৬ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৫। এছাড়া গোটা দেশে সুস্থ হয়ে উঠেছেন ৫ হাজার ৬২ জন। আজ শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের পরিসংখ্যানে ওই বৃদ্ধির পরেও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের দাবি, ‘লকডাউনে পারস্পরিক দূরত্ব মেনে চলায় করোনার সংক্রমণ স্টেজ থ্রি বা গোষ্ঠী সংক্রমণের পর্যায়ে যেতে পারেনি।’
স্বাস্থ্যমন্ত্রীর এমন দাবি সত্ত্বেও দেখা যাচ্ছে মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, রাজস্থান বা মধ্যপ্রদেশের মতো রাজ্যে সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। মহারাষ্ট্রে এপর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৮১৭। ওই রাজ্যে ইতোমধ্যেই মৃত্যু হয়েছে ৩০১ জনের।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটেও এই করোনাভাইরাসের সংক্রমণ ক্রমশ বাড়ছে। গুজরাটে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৫। সেখানে এপর্যন্ত ১২৭ জনের মৃত্যু হয়েছে।রাজধানী দিল্লিতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজারের উপরে। এখানে এ পর্যন্ত ২ হাজার ৫১৪ জন আক্রান্ত এবং ৫৩ জনের মৃত্যু হয়েছে।রাজস্থানে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৪ জন এবং মারা গেছেন ২৭ জন।
এদিকে, বিজেপিশাসিত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এক নির্দেশে আগামী ৩০ জুন পর্যন্ত যেকোনো ধরণের সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৩০ জুন পর্যন্ত কোনও ধরনের সমাবেশ অনুমতি পাবে না বলে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
প্রসঙ্গত, চলতি রমজান মাস শেষে এবারের ঈদ-উল-ফিতর পালিত হবে ২৪ অথবা ২৫ মে। মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে ঘোর অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। দেশজুড়ে দ্বিতীয় দফার লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী ৩ মে। পরবর্তীতে তার মেয়াদ বাড়ানো হবে কিনা এখনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু তার আগেই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আগামী ৩০ জুন পর্যন্ত রাজ্যে যেকোনো জমায়েত নিষিদ্ধ করলেন।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











