ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৩:৫৩:৪২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ভারতে করোনায় প্রাণহানি দেড় লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ৬ জানুয়ারি ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের যেসব দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার মধ্যে অন্যতম প্রতিবেশী ভারত। করোনায় আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি। এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।

এতদিন করোনা শনাক্তের সংখ্যা অনেক থাকলেও দেশটিতে সম্প্রতি এর প্রভাব কিছুটা কমেছে। গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে ২৬৫ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩ লাখ ৭৫ হাজার ৪৭৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ১৫১ জন।

তালিকায় সবার ওপরে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৫ লাখ ৭৮ হাজার ৬০৬। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৬৫ হাজার ৬২০ জন।

-জেডসি