ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ১৬:২৬:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০ আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

ভারতে করোনায় মৃত্যু এক লাখ ৫১ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১২ জানুয়ারি ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের যেসব দেশে করোনার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার মধ্যে অন্যতম প্রতিবেশী ভারত। করোনায় আক্রান্ত ও প্রাণহানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি। এখন পর্যন্ত ভারতে করোনায় মারা গেছে দেড় লাখের বেশি মানুষ।

এতদিন করোনা শনাক্তের সংখ্যা অনেক থাকলেও দেশটিতে সম্প্রতি এর প্রভাব কিছুটা কমেছে। গত একদিনে ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৩১১ হাজার মানুষ এবং মৃত্যু হয়েছে ১৬১ জনের।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৬৬ হাজার ৫৯৫ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ১৬০ জন।

এ সবের পাশাপাশি দেশটিতে সুস্থতার হার শুরু থেকেই বেশি। দেশে কোভিড রোগীর সুস্থ হওয়ার সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গিয়েছে। ১ কোটি ৯২ হাজার ৯০৯ জন ইতিমধ্যেই সুস্থ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৫৯ জন। এই সুস্থতার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। কমতে কমতে তা হয়েছে ২ লাখ ২২ হাজার ৫২৬ জন।

-জেডসি