ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ২:৫৮:৫১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় মৃত্যু ১ লাখ ২২ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ২ নভেম্বর ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৫ হাজার ২৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৮২ লাখ ২৯ হাজার ৩১৩ জন।একই সময়ে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯৬ জন। এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬০৭ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৫৩ হাজার ২৮৫ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা ৭৫ লাখ ৪৪ হাজার ৭৯৮ জন।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর এএনআই।

ভারতে এ পর্যন্ত যত কোভিড রোগী মারা গেছে, তার মধ্যে ৪৪ হাজার জনের মৃত্যু মহারাষ্ট্রে রাজ্যে। তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১১ হাজারের বেশি।

উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, দিল্লি এবং পশ্চিমবঙ্গে তা সাত হাজারের আশপাশে।
 
-জেডসি