ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৪২:৩৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে করোনায় মৃত্যু ১ লাখ ৩৮ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩১ পিএম, ৩ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৫১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ জন। এই সময়ে প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৫২৬ জন। এতে মোট ১ লাখ ৩৮ হাজার ৬৪৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত একদিনে ৪৩ হাজার ৬২ জনসহ মোট ৮৯ লাখ ৩২ হাজার ৬৪৭ জন রোগী কোভিড থেকে সেরে উঠেছেন। খবর হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকার।

বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতের এ পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে ৪৭ হাজার ৩৫৭ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটক এবং তামিলনাড়ুতে সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে।

এরপর ক্রমান্বয়ে রয়েছে দিল্লিতে ৯ হাজার ৩৪২, পশ্চিমবঙ্গ ৮ হাজার ৫২৭, উত্তরপ্রদেশ ৭ হাজার ৮১৭, অন্ধ্রপ্রদেশ ৭ হাজার ৩ জন।

-জেডসি