ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৬:১০:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভারতে করোনায় মোট মৃত্যু ৩০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৩ পিএম, ২৪ জুলাই ২০২০ শুক্রবার

ভারতে করোনায় মোট মৃত্যু ৩০ হাজার ছাড়াল

ভারতে করোনায় মোট মৃত্যু ৩০ হাজার ছাড়াল

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আজ শুক্রবার  ৪৯ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৭৪০ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩১০ জন নতুন করে সংক্রমিত হয়েছে। একদিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্ত হলেন ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জন।

আক্রান্তের পাশাপাশি সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে, তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, সেটাকেই বলা হচ্ছে ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১৩.৯৮ শতাংশ।

আক্রান্তের পাশাপাশি ধারাবাহিক ভাবে মৃত্যু বেড়ে ৩০ হাজার পার করল। যার জেরে মৃত্যুর নিরিখে স্পেনের পর ফ্রান্সকেও টপকে গেল ভারত।

স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৭৪০ জনের। এ নিয়ে দেশে মোট ৩০ হাজার ৬০১ জনের প্রাণ কাড়ল করোনাভাইরাস।