ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০০:২৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৪ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ২১ ডিসেম্বর ২০২০ সোমবার

ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৪ হাজার

ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৪ হাজার

ভারত মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। কিন্তু দৈনিক সংক্রমণ গত এক সপ্তাহ ধরেই ২৫ হাজারের আশপাশে। পাশাপাশি দৈনিক মৃত্যু ৩৫০-র নিচে যাওয়াও যথেষ্ট স্বস্তিদায়ক। দেশটির সক্রিয় রোগীর সংখ্যাও রোজ কমছে। কমতে কমতে তা ৩ লক্ষের একটু বেশি।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৩৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৫ হাজার ৫৬০ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান ভারতের।

করোনাভাইরাস এখনও অবধি ভারতে ১ লক্ষ ৪৫ হাজার ৮১০ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গিয়েছেন ৩৩৩ জন। দেশটির মোট মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৮ হাজার ৭৪৬ জনের। ভারতে মৃত্যু তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কর্নাটকে তা ১২ হাজার ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে তা ১২ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। এর পর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (১০,২৭৭), পশ্চিমবঙ্গ (৯,৩৬০), উত্তরপ্রদেশ (৮,১৯৬), অন্ধ্রপ্রদেশ (৭,০৭৬)। পঞ্জাব, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।