ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৪:০১:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে দৈনিক করোনা আ্রক্রান্তের সংখ্যা কমছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ২০ ডিসেম্বর ২০২০ রবিবার

ভারতে দৈনিক করোনা আ্রক্রান্তের সংখ্যা কমছে

ভারতে দৈনিক করোনা আ্রক্রান্তের সংখ্যা কমছে

ভারতে দৈনিক সংক্রমণ কিছুটা কমছে। অগস্ট থেকে নভেম্বরের মধ্যভাগ পর্যন্ত সংক্রমণ দ্রুত হারে বাড়লেও, তারপর থেকে সংক্রমণের গতিটা কিছুটা শ্লথ হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় আজ রবিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৬২৪ জন। ফলে মোট সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩১ হাজার ২২৩। এছাড়া গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪১ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৪৭৭ জনের। যত মৃত্যু হয়েছে তার মধ্যে ৫৩ শতাংশ ষাটোর্ধ্ব ব্যক্তি।

এদিকে সংক্রমণের নিরিখে ভারত এখনও দ্বিতীয় স্থানে। আমেরিকার পর। সংক্রমণের হার যেমন কমছে, তেমন সুস্থ হওয়ার হারও বাড়ছে। প্রায় ৯৬ লক্ষ লোক ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

স্বাস্থ্য মন্ত্রনালয়ের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯৬০। মোট সুস্থ হয়েছেন ৯৫ লক্ষ ৮০ হাজার ৪০২।

তবে বিশেষজ্ঞরা বলছেন, একে শীতকাল, তার উপর সামনে বড়দিন এবং নতুন বছর আসছে। এই সময় আরও সতর্ক পদক্ষেপ না নিলে পরিস্থিতি ফের গুরুতর হয়ে উঠতে পারে। মাস দুয়েক আগে উৎসবের মৌসুমে হু হু করে বাড়তে শুরু করেছিল সংক্রমণ। কিন্তু এবার সেই ভুল করলে বিপদ আরও বাড়তে পারে বলে মত তাদের।