ঢাকা, শুক্রবার ৩০, অক্টোবর ২০২৬ ২০:০৬:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২ ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৫০২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৫ জুন ২০২০ সোমবার

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৫০২

ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১১ হাজার ৫০২

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমণের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২৫ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৫০২ জন। এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখ ৩৩ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২০ জনের।

আজ সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ছয় দিনে রাজধানী দিল্লিতে শনাক্ত হয়েছেন ১০ হাজারেরও বেশি রোগী। সেই হিসাবে সেখানে প্রতিদিন গড়ে এক হাজার ৬০০ জন শনাক্ত হয়েছেন। দিল্লিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে এক লাখ ১৫ হাজার ৫১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ১৩৩টি নমুনা।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৯ লাখ ৯০ হাজার ১৫১ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩৩ হাজার ৩৯৪ জন।