ভারতে পেঁয়াজের দামে ধস, কেজিপ্রতি ৬ রুপি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৭ পিএম, ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
বাংলাদেশে পেঁয়াজের দাম আকাশচুম্বি থাকলেও ভারতে সর্বকালের সবচেয়ে কম দামে পণ্যটি বিক্রি হচ্ছে। গতকাল বুধবার লাসাগাঁও অনলাইন মার্কেটে কেজিপ্রতি পণ্যটি বিক্রি হয় ৬ থেকে ১০ রুপি দরে। দেশটির কৃষকরা ন্যায্য মূল্য না পেয়ে এখন রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিতে কেন্দ্রকে চাপ দিচ্ছেন।
এদিকে, কৃষকের চাপে কর্ণাটকে উৎপাদিত পেঁয়াজের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। প্রতি চালানে সর্বোচ্চ নয় হাজার মেট্রিক টন বেঙ্গালুরু পেঁয়াজ রপ্তানি করা যাবে। দেশটির হর্টিকালচার কমিশনারের অনুমতি নিয়ে চেন্নাই বন্দর দিয়ে এই পেঁয়াজ রপ্তানি করা যাবে।
জানা গেছে, কর্ণাটকের গোলাপি জাতের বেঙ্গালুরু পেঁয়াজ বাজারে চলে আসার কারণে স্থানীয়ভাবে পণ্যটির দাম কমতে শুরু করেছে। তার কারণে ব্যবসায়ীরা তাদের রাজ্য সরকারকে চাপ দিচ্ছেন; যাতে করে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দেয়া হয়। এছাড়া মহারাষ্ট্রে নির্বাচনও শেষ হয়ে গেছে।
তাই এই মুহূর্তে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা রাখতে আর কোনো যৌক্তিকতা দেখছেন না ভারতীয় ব্যবসায়ীরা। শেষে ২৮ অক্টোবর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখা এক আদেশের মাধ্যমে শুধু কর্ণাটক রাজ্যে উৎপাদিত বেঙ্গালুরু গোলাপি পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয়। এর আগে, ২৯ সেপ্টেম্বর এক আদেশের মাধ্যমে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











