ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৭ নারী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
আমাদের প্রতিবেশি দেশ ভারতে প্রতি নিয়তই বাড়ছে ধর্ষণের ঘটনা। বর্তমানে এটি উদ্বেগজনক অবস্থায় পৌছেছে। ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সবমিলিয়ে পুরো দেশে নারীদের ওপর নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ৮৬১টি। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রের প্রকাশিত পরিসংখ্যানে এমন তথ্য সামনে এসেছে।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্য অনুযায়ী, ২০১৮ সালে মেয়েদের বিরুদ্ধে অপরাধের ৩ লাখ ৭৮ হাজার ২৩৬টি মামলা হয়েছিল। ওই রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে পুরো দেশে ৩২ হাজার ৩৩টি ধর্ষণের মামলা হয়েছে। নারীদের বিরুদ্ধে যত অপরাধের ঘটনা ঘটেছে তার ৭.৩ শতাংশই ধর্ষণ মামলা।
২০১৮ সালে ভারতে ধর্ষণের মামলার সংখ্যা ছিল ৩৩ হাজার ৩৫৬। ২০১৭ সালে নথিভুক্ত ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩২ হাজার ৫৫৯টি।
জাতীয় অপরাধ রেকর্ডস ব্যুরোর এই পরিসংখ্যানে পরিষ্কার যে, মেয়েদের বিরুদ্ধে অপরাধের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়লেও ভারতে ধর্ষণের মামলা তার আগের দু’টি বছরের তুলনায় কিছুটা কমেছে।
২০১৯ সালে উল্লেখিত মামলার অধিকাংশই নথিভুক্ত হয়েছে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) আওতায়। এর মধ্যে শ্বশুরবাড়িতে বধূ-নির্যাতনের ঘটনা ঘটেছে ৩০.৯ শতাংশ।
অন্যান্য ক্ষেত্রে নারীদের উপর নির্যাতনের ঘটনা ঘটেছে ২১.৮ শতাংশ। নারী অপহরণের ঘটনা ১৭.৯ শতাংশ। ২০১৯ সালে প্রতি ১ লাখ নারীর ওপর অপরাধের হার ৬২.৪ শতাংশ। ২০১৮ সালে ছিল ৫৮.৮ শতাংশ।
শুধু নারীদের উপরই নয়, এনসিআরবির ‘ক্রাইমস ইন ইন্ডিয়া-২০১৯’ রিপোর্ট অনুযায়ী, শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনাও ভারতে বেড়েছে। ২০১৯ সালে শিশুদের বিরুদ্ধে ১.৪৮ লাখ অপরাধের মামলা নথিভুক্ত হয়েছে।
এর মধ্যে ৪৬.৬ শতাংশ ঘটনাই হলো অপহরণের অভিযোগ। ৩৫.৩ শতাংশ ক্ষেত্রে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ২০১৮ সালের সঙ্গে তুলনা করলে, ২০১৯-এ শিশুদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৪.৫ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় কাজ করে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। পুরো দেশ থেকে বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহ করে রিপোর্ট তৈরি করা হয়।
-জেডসি
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


