ভারতে প্রথমবার এক নারীর ফাঁসির অপেক্ষা, জল্লাদ প্রস্তুত
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ভারতে প্রথমবার এক নারীর ফাঁসির অপেক্ষা, জল্লাদ প্রস্তুত
পবন জল্লাদ, ভারতের রাজধানী দিল্লির সেই নির্মমভাবে ধর্ষণ পরবর্তি হত্যার শিকার নির্ভয়ার দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে ছিলেন তিনি। চারজন আসামীকে একসঙ্গে ফাঁসি দিয়েছিলেন। সেই পবন জল্লাদের কাঁধে এবার নতুন দায়িত্ব। এবার একজন নারীকে ফাঁসিতে ঝোলানোর দায়িত্ব নিতে হবে তাকে।
১৯ ৪৭ সালে ভারতের স্বাধীনতার পর আর কোনও নারীর ফাঁসি এদেশে হয়নি। উত্তরপ্রদেশের আমরোহার শবনম নামের এক নারীর ফাঁসি হওয়ার সম্ভাবনা প্রবল। মাথুরায় ফাঁসি হতে পারে ওই নারীর।
নিজের পরিবারের সাতজন সদস্যকে নৃশংসভাবে খুন করেছিল শবনম। প্রায় ১২ বছর পর শবনমকে ফাঁসির নির্দেশ দিয়েছে আদালত। রাষ্ট্রপতির কাছে শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছিল শবনম। কিন্তু সেই আবেদন খারিজ হয়েছে।
এরই মধ্যে এই নারীর ফাঁসির প্রস্তুতি শুরু হয়ে গেছে। মথুরার জেলে সেই নারীর ফাঁসির জন্য প্রস্তুতি তুঙ্গে। উত্তরপ্রদেশের একমাত্র ফাঁসির ঘরটি রয়েছে মথুরার জেলে। সেখানেই আমরোহার শবনম নামে এই নারীর ফাঁসি হতে পারে। নির্ভয়ার দোষীদের ফাঁসিতে ঝোলানো পবন ইতিমধ্যে দুবার ফাঁসিকাঠের পরীক্ষা করেছেন। সুপ্রিম কোর্টে ফাঁসির সিদ্ধান্তের পুনর্বিবেচনার আবেদন খারিজ হয়েছে। শবনমের ফাঁসি মকুবের আবেদন গিয়েছিল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে। অপরাধের নৃশংসতার বিচার করে তিনিও ফাঁসির আদেশ বহাল রেখেছেন।
শবনমের ফাঁসি এখন স্রেফ সময়ের অপেক্ষা। মথুরা জেলে নারীদের ফাঁসিঘরে শবনমকে ফাঁসি দেওয়া হবে। বহুদিন ধরে অব্যবহৃত সেই ঘর। এমনকী ফাঁসিকাঠের ব্যবহারও এর আগে কখনও হয়নি। তাই জেল কর্তৃপক্ষের চাপ বেড়েছে। ডেথ ওয়ারেন্ট জারি হলেই শবনম নামের সেই নারী অপরাধীর ফাঁসি হবে। তার আগে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে জেল কর্তৃপক্ষ। এই ঘর তৈরি হয়েছিল ১৫০ বছর আগে। তবে কোনওদিন সেখানে ফাঁসি হয়নি।
শবনমের ফাঁসির দড়ি আনা হবে বিহারের বক্সার থেকে। কিন্তু কেন স্বাধীনতার পর প্রথম নারী হিসাবে শবনমকে ফাঁসিতে ঝোলানো হবে! কী তার অপরাধ! কীসের জন্য চরম শাস্তি ভোগ করতে হবে দেশটির উত্তরপ্রদেশের এই নারীকে!
কে এই শবনম, কি তার অপরাধ : আমরোহা জেলার হাসানপুরের বাসিন্দা আমরোহার শবনম। বাবনেখেড়ি গ্রামের এক শিক্ষকের একমাত্র মেয়ে সে। সেলিম নামে স্থানীয় এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে শবনম। সুফি পরিবারের মেয়ে শবনম ইংরেজি ও ভূগোলে এমএম পাশ করেছিলেন। অবস্থাসম্পন্ন পরিবারের মেয়ে। উল্টোদিকে সেলিম ক্লাস ফাইভ ফেল। দিনমজুর হিসাবে কাজ করত সেলিম। ফলে শবনমের সঙ্গে সেলিমের সম্পর্ক বাড়ির লোক মেনে নেয়নি। ২০০৮ সালের ১৪ এপ্রিলের রাতে প্রেমিক সেলিমের সঙ্গে বাবা, মা, দশ মাসের ভাইপোসহ পরিবারের সাতজনকে খুন করেছিল শবনম। কুঠার দিয়ে পরিবারের সদস্যদের শরীর ছিন্নভিন্ন করে দিয়েছিল তারা দুজন।
কে এই পবন জল্লাদ : লখনউ থেকে শবনমের ডেথ ওয়ারেন্ট এলেই তিনি ফাঁসির চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দেবেন। পবন জল্লাদের পূর্ব পুরুষও একই পেশায়। তার দাদা কালু জল্লাদের কাছে হাতেখড়ি পবনের। তিহাড় জেলে দুদিন প্রশিক্ষণও নিয়েছিলেন তিনি। বংশপরম্পরায় পবনরা ফাঁসুড়ে। পবনের দাদু কালু একটা সময় ইন্দিরা গান্ধীর হত্যাকারী সতবন্ত সিং,কুখ্যাত রঙ্গা বিরলাদের ফাঁসি দিয়েছিলেন। কিন্তু পবনই প্রথম একসঙ্গে চারজনকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। আর এবারও পবন প্রথম যিনি স্বাধীন ভারতে প্রথম কোনও নারী অপরাধীর ফাঁসি দেবেন।
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


