ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১২:৪৪:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ভারতে বাসে আগুন লেগে নারীসহ নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতের উত্তর প্রদেশে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি দোতলা বাসে ভয়াবহ আগুন লেগে নারীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজ্যের কনৌজের চিলয় এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে৷

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বাসটিতে ৫০ জনের মতো যাত্রী ছিলেন। তাদের মধ্যে অনেকে গুরুতর আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দুর্ঘটনার পরই এ আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়া তিনি নিহতদের পরিবারের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে আগুন লাগার পরে কয়েকজন বাসের দরজা এবং জানালা থেকে বাইরে ঝাঁপ দেন। তবে ওই সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন ফলে আচমকা এমন ঘটনা ঘটায় তারা বাইরে বের হতে পারেননি।

-জেডসি