ভারতে ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহত বেড়ে ২৩৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৩ এএম, ৩ জুন ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৩৩ জনে পৌঁছেছে, সেই সঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ৯০০ জন। রাজ্য প্রশাসনের শীর্ষ সচিব প্রদীপ জেনার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে এএনআইসহ বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতের কেন্দ্রীয় সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ৩টি ইউনিট। ওড়িশা রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর ওড়িশা ডিজাস্টার র্যাপিড অ্যাকশন ফোর্সের ৪টি ইউনিট, রাজ্যের ফায়ার সার্ভিস বিভগের ১৫টি উদ্ধারকারী দল, ২০০ পুলিশ সদস্য ও কর্মকর্তা, ৩০ জন ডাক্তার এবং ৬০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত আছে বলে জানিয়েছেন ওড়িশার মুখ্য সচিব।
ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট ফায়ারসার্ভিস ও অন্যান্য বাহিনীর কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে— কারণ দুর্ঘটনার শিকার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি কামরায় এখনও আটকা পড়ে আছেন যাত্রীরা। তাদের বের করে আনতে তৎপরতা চালানো হচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে কলকাতার শালিমার স্টেশন থেকে তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উদ্দেশে কলকাতার শালিমার স্টেশন থেকে ছেড়ে যায় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। তারপর পশ্চিম মেদিনীপুর জেলা পার হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছায় বালেশ্বরে। তার আরও এক ঘণ্টা ২০ মিনিট পর বাহাঙ্গা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
ওড়িষার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শনিবার ব্যাপক প্রাণঘাতী এই দুর্ঘটনার জেরে রাজ্যে একদিনের শোক ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে, শনিবার রাজ্যে কোনো ধরনের উদযাপন-অনুষ্ঠান হবে না।
স্থানীয় সূত্রের খবর, একটি মালগাড়ির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়েছিল করমণ্ডল এক্সপ্রেসের। এর ফলে ট্রেনের প্রথম তিনটি কামরা বাদে সবক’টি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীরা জানিয়েছেন, দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গেছে।
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল






