ভারতে লকডাউনের মেয়াদ বাড়লো ১৭ মে পর্যন্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২০ পিএম, ২ মে ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতে আগামী ১৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তবে লকডাউনের মেয়াদ বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলবে। গ্রিন ও অরেঞ্জ জোনে রয়েছে যে সমস্ত এলাকা, সেখানে নিয়ন্ত্রণ অনেকটাই শিথিল করা হতে পারে। তবে বিমান, ট্রেন, মেট্রো চলাচল বন্ধই থাকবে। বন্ধ থাকবে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সড়ক পথও। বন্ধ থাকবে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা/ প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান। সেই সঙ্গে রেস্তোরাঁ, হোটেলও বন্ধ থাকবে। বড় জমায়েতের স্থান যথা সিনেমা হল, মল, জিম ও ক্রীড়া সংস্থাগুলোও বন্ধ রাখা হবে।
শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নোভেল করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ ২১ দিনের জন্য দেশব্যাপী লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় দফায় তা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। এ বার তা বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হলো।
শুক্রবার বিকেলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া হিসেবে, এই মুহূর্তে ভারতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩-এ। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯৯৩ জন। যা এক দিনে সর্বোচ্চ। পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও। ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪৭। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ।
-জেডসি
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











