ঢাকা, সোমবার ১৩, জুলাই ২০২৬ ১৮:২১:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা

ভারতে স্কুল বাস দুর্ঘটনায় ১১ শিশু নিহত

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৩:০৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮ বৃহস্পতিবার

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে বৃহস্পতিবার একটি স্কুল বাসকে ট্রেন ধাক্কা দিলে কমপক্ষে ১১ শিশু নিহত। অাহত হয়েছে সাতজন। রেলক্রসিংয়ে কেউ দায়িত্বে না থাকায় ওই রেলক্রসিং পার হওয়ার সময় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার।

 

দেশটির গণমাধ্যম বলছে, বাসটিতে কমপক্ষে ২০ থেকে ৩০ জন শিশু ছিল। তারা সকলেই শিক্ষার্থী।

 

সিনিয়র পুলিশ কর্মকর্তা আনন্দ কুমার জানান, উত্তর প্রদেশের রাজধানী লক্ষৌণর প্রায় ৩শ ২৩ কিলোমিটার পূর্বে কুশিনগর জেলার বেপুর্ভায় এ দুর্ঘটনা ঘটে।


তিনি জানান, আজ সকালে দ্রুতগামী একটি ট্রেন মনুষ্যহীন রেলক্রসিংয়ে স্কুলবাসকে ধাক্কা দিলে ১১ শিশু নিহত ও অপর সাতজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।


কর্মকর্তারা জানান, থাউই-কাপাতানগঞ্জ যাত্রীবাহী ট্রেনটি একটি স্কুলবাসকে অনেক জোরে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় যেসব শিক্ষার্থী নিহত হয় তাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।
রেলওয়ে কর্মকর্তারা জানান, ট্রেনটি সিওয়ান থেকে গোরাখপুরে যাচ্ছিল।


উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়োগি অদিতিয়ানাথ এ ঘটনায় নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ২ হাজার ৯শ ৯৪ ডলার দেয়ার ঘোষণা দিয়েছে।

 

কীভাবে দুর্ঘটনাটি ঘটল তা তদন্ত করে দেখার জন্য গোরখপুরের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একইসাথে নিহতদের প্রত্যেকের পরিবারকে দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।