ঢাকা, শনিবার ০৪, জুলাই ২০২৬ ৫:৩৪:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ হাজার ৫৮৬

ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ শুক্রবারও তা অব্যাহত রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের দেওয়া তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৮৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। এক দিনে এত মানুষ এর আগে সংক্রমিত হননি। এই বৃদ্ধির জেরে দেশে মোট কোভিডে আক্রান্ত হলেন তিন লক্ষ ৮০ হাজার ৫৩২ জন।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও উদ্বেগ বাড়াচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ৩৩৬ জনের। এ নিয়ে দেশে মোট মৃত্যু হল ১২ হাজার ৫৭৩ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৭৫১ জনের।

রাজধানী দিল্লিতে মৃত্যু সংখ্যা দাঁড়াল এক হাজার ৯৬৯-এ। তৃতীয় স্থানে থাকা গুজরাটে মারা গিয়েছেন এক হাজার ৫৯১ জন। এর পর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৬২৫), পশ্চিমবঙ্গ (৫১৮), মধ্যপ্রদেশ (৪৮৬), উত্তরপ্রদেশ (৪৬৫), রাজস্থান (৩২৩), তেলঙ্গানা (১৯৫) ও হরিয়ানা (১৩৪) ও কর্নাটক (১১৪)।

দেশে আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৭৫২ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। সে রাজ্যে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ২০ হাজার ৫০৪ জন।

দ্বিতীয় স্থানে থাকা তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৫২ হাজার ৩৩৪ জন। তৃতীয় স্থানে থাকা দিল্লিতে মোট আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৯৭৯ জন। চতুর্থ স্থানে থাকা গুজরাতে মোট করোনা আক্রান্ত ২৫ হাজার ৬০১ জন।

উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ ১০ হাজারের গণ্ডি পার করে এগিয়ে চলেছে। উত্তরপ্রদেশ (১৫,১৮১), রাজস্থান (১৩,৮৫৭), পশ্চিমবঙ্গ (১২,৭৩৫) ও মধ্যপ্রদেশে (১১,৪২৬) জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে হরিয়ানা (৯,২১৮), কর্নাটক (৭,৯৪৪), অন্ধ্রপ্রদেশ (৭,৫১৮), বিহার (৭,০২৫), তেলঙ্গানা (৬,০২৭) ও জম্মু ও কাশ্মীর (৫,৫৫৫)। সংক্রমিতের সংখ্যা পাঁচ হাজারের নীচে রয়েছে অসম (৪,৭৭৭), ওড়িশা (৪,৫১২) পঞ্জাব (৩,৬১৫), কেরালা (২,৭৯৪), উত্তরাখণ্ড (২,১০২), ছত্তীসগঢ় (১,৯৪৬), ঝাড়খণ্ড (১,৯২০) ও ত্রিপুরা (১,১৫৫)-র মতো রাজ্যগুলির।

পশ্চিমবঙ্গে মৃত্যু ৫০০-র গণ্ডি ছাড়িয়েছিল বৃহস্পতিবারই। গত ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনার কবলে পড়ে মোট ৫১৮ জন প্রাণ হারিয়েছেন এ রাজ্যে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্ত হলেন ১২ হাজার ৭৩৫ জন। কলকাতা ও দুই ২৪ পরগনা ছাড়িয়ে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও রোজদিন সংক্রমণ বৃদ্ধি তৈরি করছে নতুন উদ্বেগ।