ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ২:৪২:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০ আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মহারাষ্ট্রে আক্রান্ত বেশি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৭ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মহারাষ্ট্রে আক্রান্ত বেশি

ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৯৮৩, মহারাষ্ট্রে আক্রান্ত বেশি

ভারতে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। সেই বৃদ্ধির ধারা আজ সোমবারও অব্যাহত রয়েছে। মোট আক্রান্তের নিরিখে ভারত আগেই ইটালি, স্পেনকে পিছনে ফেলেছিল। এবার আক্রান্তের সংখ্যা ছাড়াল আড়াই লক্ষের গণ্ডি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন নয় হাজার ৯৮৩ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল দু’লক্ষ ৫৬ হাজার ৬১১ জন। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাট। এর মধ্যে একা মহারাষ্ট্রই আক্রান্তের সংখ্যায় পিছনে ফেলল চিনকে।

আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ২০৬ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশে মোট মৃত্যু হল সাত হাজার ১৩৫ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে তিন হাজার ৬০ জনের। গুজরাতে এক হাজার ২৪৯ জনের। এর পর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৭৬১ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৪১২), পশ্চিমবঙ্গ (৩৯৬), উত্তরপ্রদেশ (২৭৫), তামিলনাড়ু (২৬৯), রাজস্থান (২৪০) ও তেলঙ্গানা (১২৩)।

ভারতে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি মহারাষ্ট্রে। চিনের মোট করোনা আক্রান্তের সংখ্যাকে ছাপিয়ে গেছে সে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় তিন হাজার সাত জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৮৫ হাজার ৯৭৫ জন। এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ৩১ হাজার ৬৬৭ জন। রাজধানী দিল্লিতে মোট ২৭ হাজার ৬৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গুজরাটে মোট আক্রান্ত ২০ হাজার ৭০ জন।

রাজস্থান ও উত্তরপ্রদেশেও মোট আক্রান্তের সংখ্যা দশ হাজার ছাড়িয়ে গেল। কোভিডে রাজস্থানে ১০ হাজার ৫৯৯ জন ও উত্তরপ্রদেশে ১০ হাজার ৫৩৬ জন আক্রান্ত হয়েছেন। এর পর ক্রমান্বয়ে রয়েছে মধ্যপ্রদেশ (৯,৪০১), পশ্চিমবঙ্গ (৮,১৮৭), কর্নাটক (৫,৪৫২), বিহার (৫,০৮৮), অন্ধ্রপ্রদেশ (৪,৭০৮), হরিয়ানা (৪,৪৪৮), জম্মু ও কাশ্মীর (৪,০৮৭), তেলঙ্গানা (৩,৫৮০), ওড়িশা (২,৮৫৬), পাঞ্জাব (২,৬০৮), আসাম (২,৫৬৫), কেরলা (১,৯১৪), উত্তরাখণ্ড (১,৩৫৫), ঝাড়খণ্ড (১,০৯৯) ও ছত্তীসগঢ় (১,০৭৩)-এর মতো রাজ্যগুলি।