ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৬ হাজার, মৃত্যু ৪৮৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৪ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৭০ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৭৯ লাখ ৪৬ হাজার ৪২৯। এই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। এখনও পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ৫০২ জন প্রাণ হারিয়েছেন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৮৪২ জন রোগী। মোট আক্রান্তের মধ্যে ৭২ লাখ ১ হাজার ৭০ জন সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
বিশ্বজুড়ে করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। আর মৃত্যুর নিরিখে তৃতীয়।
সংক্রমণ ও মৃত্যুর নিরিখে শুরু থেকেই শীর্ষে ভারতের মহারাষ্ট্র। রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৬৬৫। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লাখ ৭০ হাজার ৬৬০ জন। প্রাণ হারিয়েছেন ৪৩ হাজার ৩৪৮ জন।
এরপর রয়েছে অন্ধ্রপ্রদেশ। সেখানে মোট শনাক্তের সংখ্যা ৮ লাখ ৮ হাজার ৯২৪। মারা গেছেন ৬ হাজার ৬০৬ জন।
তবে মোট সংক্রমণের নিরিখে পিছিয়ে থাকলেও মৃত্যুর নিরিখে অন্ধ্রের চেয়ে এগিয়ে কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।
তালিকায় তৃতীয় স্থানে থাকা কর্নাটকে ৮ লাখ ৫ হাজার ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ হাজার ৯৪৭ জনের।
তামিলনাড়ুতে মোট সংক্রমিত ৭ লাখ ১১ হাজার ৭১৩ এবং মৃতের সংখ্যা ১০ হাজার ৯৫৬। উত্তরপ্রদেশে সবমিলিয়ে ৪ লাখ ৭২ হাজার ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ৬ হাজার ৯০৪ জন।
এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কেরালা। সেখানে মোট শানক্তের সংখ্যা ৩ লাখ ৯৭ হাজার ২১৭। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ হাজার ৩৫২ জনের।
দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৪৮৮ জন। মৃত্যু হয়েছে ৬ হাজার ৩১২ জনের। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৮২২। প্রাণ হারিয়েছেন এখনও পর্যন্ত ৬ হাজার ৫৪৭ জন।
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








