ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৯ হাজার, মুত্যু ৪১৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ জুলাই ২০২১ সোমবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৩৬১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় চারশ। অন্যদিকে একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে প্রায় ১২০ জন।
সোমবার (২৬ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ১১ হাজার ২৬২ জনে; মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৯৬৭ জন।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন কম মানুষ। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের বেড়েছে। দেশটিতে এখন সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৩৫ শতাংশে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৯৬৮ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৩৬১। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১১ হাজার ১৮৯ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩১ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।
ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪১ শতাংশে। এর আগে টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ছিল ৩ শতাংশের নিচে। অন্যদিকে দেশটির মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৬ দশমিক ৮৭ শতাংশ।
-জেডসি
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক











