ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৩৫:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৩ হাজারের কম

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১৮ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৩ হাজারের কম

ভারতে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৩ হাজারের কম

দেশের দৈনিক করোনা সংক্রমণ গত ৫ দিন ধরেই ৩০ হাজারের কম। বৃহস্পতিবার তা ছিল ২৪ হাজার। আজ শুক্রবার তা নেমেছে ২২ হাজারের ঘরে। সংক্রমণের জেরে দৈনিক মৃত্যুও কম হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে তা ৪০০-র কম। সঙ্গে সংক্রমণের হারও কমে হয়েছে ২ শতাংশের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৯০ জন। এনিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৯৯ লক্ষ ৭৯ হাজার ৪৪৭ জন। এই সংখ্যক আক্রান্ত নিয়ে বিশ্বে দ্বিতীয় স্থান ভারতের। প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত দেড় কোটি পেরিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন প্রায় ২ লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছেন সেখানে। এভাবে বাড়তে আমেরিকারতে মোট আক্রান্ত ১ কোটি ৭১ লক্ষ ছাড়িয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এখনও পর্যন্ত ৭১ লক্ষ ১০ হাজার জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

করোনাভাইরাস এখন পর্যন্ত ভারতে ১ লক্ষ ৪৪ হাজার ৭৮৯ জনের প্রাণ কেড়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ৩৩৮ জন। দেশের মোট মৃত্যুর প্রায় এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। সেখানে প্রাণ গিয়েছে ৪৮ হাজার ৪৯৯ জনের। দেশের মৃত্যু তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা কর্নাটকে এবং তামিলনাড়ুতে তা ১২ হাজারের দোরগোড়ায় দাঁড়িয়ে। এরপর ক্রমান্বয়ে রয়েছে দিল্লি (১০,১৮২), পশ্চিমবঙ্গ (৯,২৩৫), উত্তরপ্রদেশ (৮,১৩৬), অন্ধ্রপ্রদেশ (৭,০৬৯)। পঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য।