ভারতে ২৪ ঘণ্টায় প্রায় ৫০ হাজার করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৩ পিএম, ২৭ জুলাই ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
ভারতে ১৭৯ দিনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছে। মাত্র ২ দিনেই আক্রান্ত হয়েছেন ১ লাখ মানুষ। কার্যত দ্রুত গতিতে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত ২৫ জুলাই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১। আজ ২৭ জুলাই (সোমবার) সকাল ৮ টা পর্যন্ত সেই সংখ্যা বেড়ে হয়েছে ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩।
আজ সকাল ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৯ হাজার ৯৩১ জন আক্রান্ত এবং ৭০৮ জনের প্রাণহানি হয়েছে। এই পর্যন্ত মোট ৩২ হাজার ৭৭১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। মোট ৯ লাখ ১৭ হাজার ৫৬৮ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ১১৪ জনে দাঁড়িয়েছে।
আক্রান্ত ও মৃতের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র রাজ্য বরাবরই সবার উপরে রয়েছে। এখানে এই পর্যন্ত ৩ লাখ ৭৫ হাজার ৭৯৯ জন আক্রান্ত এবং ১৩ হাজার ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৫৮ হাজার ৭১৮ জন আক্রান্ত এবং ১ হাজার ৩৭২ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪০ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। ভারতে প্রথম করোনাভাইরাসের ঘটনা প্রকাশ্যে আসার পরে ১৯ মে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ১৩৯। আক্রান্তের সংখ্যা এক লাখে পৌঁছতে ১১০ দিন সময় লেগেছে।
৩ জুন আক্রান্তের সংখ্যা এ লাখ থেকে বেড়ে ২ লাখে পৌঁছে যায়। ১৩ জুন আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৩ লাখ ৮ হাজার ৯৯৩। ২১ জুন আক্রান্তের সংখ্যা ৪ লাখ পেরিয়ে যায়। ২৭ জুন ওই সংখ্যা বেড়ে হয় ৫ লাখ ৮ হাজার ৯৫৩। জুলাই মাসে করোনা রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে। ২ জুলাই করোনা রোগীর সংখ্যা ছিল ৬ লাখ ৪ হাজার ৬৪১। কিন্তু মাত্র ৫ দিনে তা ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে পৌঁছায়। এরপরে ১১ জুলাই আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ৮ লাখ ২০ হাজার ৯১৬। ১৪ জুলাই তা বেড়ে হয় ৯ লাখ ৬ হাজার ৭৫২। ১৭ জুলাই সংক্রমণের সংখ্যা পৌঁছায় ১০ লাখ ৩ হাজার ৮৩২ জনে। ২০ জুলাই তা বেড়ে হয় ১১ লাখ ১৮ হাজার ৪৩। ২৩ জুলাই আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ১২ লাখ ৩৮ হাজার ৬৩৫ জনে। কিন্তু মাত্র ২ দিনের মধ্যে অর্থাৎ ২৫ জুলাই ওই সংখ্যা বেড়ে ১৩ লাখ ৩৬ হাজার ৮৬১ তে পৌঁছায়। আজ (২৭ জুলাই) আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে ১৪ লাখ ৩৫ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।
-জেডসি
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন











