ভারতে ২৪ ঘণ্টায় ১২০০ পাখির মৃত্যু, বার্ড ফ্লু আরো ছড়ানোর আশঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার
ভারতে ২৪ ঘণ্টায় ১২০০ পাখির মৃত্যু, বার্ড ফ্লু আরও ছড়ানোর আশঙ্কা
ভারতের বড় অংশজুড়ে ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। শনিবারই দেশ জুড়ে ১ হাজার ২০০ পাখির মৃত্যুর খবর এসেছে। নতুন করে আক্রান্ত রাজ্যগুলির তালিকায় যুক্ত হয়েছে উত্তর প্রদেশ। ফলে দেশটিতে সরকারি ভাবে মোট বার্ড ফ্লু আক্রান্ত রাজ্যের সংখ্যা পৌঁছে গিয়েছে সাত-এ।
বাংলার কাছে ছত্তীসগঢ়েও একাধিক পাখি-মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে তা বার্ড ফ্লু-এই কি না, তা নিশ্চিত হতে নমুনাগুলি পরীক্ষায় পাঠানো হয়েছে।
শনিবার নতুন করে মহারাষ্ট্রের একটি পোল্ট্রিতে ৯০০ মুরগির মৃত্যুর খবর মেলে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দিল্লি, ছত্তীসগঢ় ও মহারাষ্ট্রে পাখির মৃত্যুর খবর পাওয়া গেলেও সেগুলি বার্ড ফ্লু থেকে কি না, তা এখনও স্পষ্ট নয়। নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার ফল পাওয়া গেলে পুরো বিষয়টি বোঝা যাবে।
আক্রান্ত রাজ্যের তালিকায় নতুন যুক্ত হওয়া উত্তর প্রদেশ ছাড়াও রয়েছে কেরালা, রাজস্থান, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, হরিয়ানা ও গুজরাট।
শনিবারই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জীবীত পাখি রাজধানীতে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। বন্ধ করা হয়েছে গাজিপুরের পোল্ট্রি মার্কেট। আপাতত ১০ দিন সেই বাজার বন্ধ থাকবে।
অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন, দিল্লিতে এখনও বার্ড ফ্লু-এর কোনও নিশ্চিত খবর মেলেনি। তবে আগে থেকে নিরাপদ থাকতে সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। প্রায় একই রকতম পদক্ষেপ করেছে আসাম সরকারও। রাজ্যের বিভিন্ন অংশে হাঁস-মুরগি ঢোকা বন্ধ করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় পশুপালন ও দুগ্ধজাত পণ্যের মন্ত্রনালয়ের পক্ষ থেকে সব রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধান শাসকদের চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, পরিস্থিতির উপর তারা যেন নজর রাখেন। পশু থেকে মানুষের শরীরে যাতে রোগ না ছড়ায়, সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। তৈরি রাখতে বলা হয়েছে যথেষ্ট পিপিই কিট। তবে কোনওভাবেই বিষয়টি নিয়ে যাতে গুজব না ছড়ায় সে দিকে খেয়াল রাখতে জোর দেওয়া হয়েছে।
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










