ভারতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত প্রায় ৬৯ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫১ পিএম, ২১ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। মৃতের সংখ্যা হাজারের দোরগোড়ায়। সুস্থও হয়েছেন ৬২ হাজারের বেশি। একরাতে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮,৮৯৮ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৮৩ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৬২,২৮২ জন। ভারতে এখন সুস্থতার হার ৭৪.২৯ শতাংশ এবং মৃত্যুহার ১.৮৯ শতাংশ।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের বুলেটিন অনুসারে, আজ ২১ অগস্ট শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ২৯,০৫,৮২৩। এখনও পর্যন্ত সংক্রমণে মৃত্যু হয়েছে ৫৪,৮৪৯ জনের। সুস্থ হয়েছেন ২১,৫৮,৯৪৬ জন। ভারতে এখন অ্যাকটিভ কেস ৬,৯২,০২৮।
ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণের প্রাথমিক পর্যায় থেকেই মহারাষ্ট্রে কোভিড-১৯-এর প্রভাব সবচেয়ে বেশি। করোনা আক্রান্ত এবং সংক্রমণে মৃতের সংখ্যাও মহারাষ্ট্রেই সর্বাধিক। মারাঠা প্রদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ৬,৪৩,২৮৯। মৃত্যু হয়েছে ২১,৩৫৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়েছেন ৪,৫৯,১২৪ জন। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৬২,৮০৬।
দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬১,৪৩৫। সংক্রমণে মৃত্যু হয়েছে ৬২৩৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩,০১,৯১৩। তামিলনাড়ুতে অ্যাকটিভ কেস ৫৩,২৮৩।
তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,২৫,৩৯৬ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৩০০১ জনের। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২,৩৫,২১৮ জন। অন্ধ্রপ্রদেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৮৭,১৭৭।
চতুর্থ স্থানে রয়েছে কর্নাটক। এখানে করোনা আক্রান্তের সংখ্যা ২,৫৬,৯৭৫। মৃত্যু হয়েছে ৪৪২৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৭০,৩৮১ জন। কর্নাটকে অ্যাকটিভ কেস ৮২,১৬৫।
পঞ্চম স্থানে রয়েছে রাজধানী শহর দিল্লি। এখানে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৫৭,৩৫৪ জন। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪২৫৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৪১,৮২৬ জন। দিল্লিতে অ্যাকটিভ কেস ১১,২৭১।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











