ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১২:৪৩:১৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভারতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৫১২, শনাক্ত ৩৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৫ পিএম, ৫ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৬৫২ জন। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ৯৬ লাখ ৮ হাজার ২১১ জন।একই সময়ে মারা গেছে ৫১২ জন। এতে কোভিড-১৯ এ দেশটিতে ১ লাখ ৩৯ হাজার ৭০০ জনের প্রাণহানি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থ হয়েছেন ৪২ হাজার ৫৩৩ জন। এ পর্যন্ত মোট ৯০ লাখ ৫৮ হাজার ৮২২ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানিয়েছে।

ভারতে এ পর্যন্ত  যত কোভিড রোগীর মৃত্যু হয়েছে তার এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে। রাজ্যটিতে এখনও পর্যন্ত ৪৭ হাজার ৫৯৯ জনের মৃত্যু হয়েছে।

কর্নাটক ও তামিলনাড়ুতে তা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ৯ হাজার ৪৯৭ জন, পশ্চিমবঙ্গে ৮ হাজার ৬২৮, উত্তরপ্রদেশে ৭ হাজার ৮৭৭, অন্ধ্রপ্রদেশে ৭ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে করোনায়।

এছাড়া পাঞ্জাব, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানেও মোট মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-জেডসি