ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:৩৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

ভারতে ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৯ জুলাই ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

যত বেশি পরীক্ষা তত শনাক্ত। আর এই কারণে কিছু কিছু দেশ পরীক্ষা কমিয়ে দিয়েছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। ভারতের সাধারণ মানুষও মনে করেন তাদের দেশে করোনা পরীক্ষা কমিয়ে দেয়া হয়েছে যেন রোগী কম দেখা যায়। তবে ভারতে যা পরীক্ষা হচ্ছে তাতে প্রতিদিন গড়ে ৫০ হাজার রোগী শনাক্ত হচ্ছে। আর মৃত্যুও সমান তালে পাল্লাদিয়ে বাড়ছে।

সোমবার ভারতে আক্রান্ত ও মৃতের সংখ্যা দেখে যে স্বস্তি এসেছিলো তা মিলিয়ে যেতে চব্বিশ ঘণ্টার বেশি সময় লাগলো না। মঙ্গলবার ভারতে করোনা সংক্রমিত হয়েছেন ঊনপঞ্চাশ হাজার দুশো বিরানব্বই জন। মৃত্যু হয়েছে সাতশো একাশি জনের।

সম্প্রতি ভারতে একদিনে মৃত্যুর নিরিখে এটিই সর্বোচ্চ। এর আগে চব্বিশ জুলাই মারা গিয়েছিলেন সাতশো সাতান্ন জন। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো পনেরো লক্ষ ত্রিশ হাজার তিনশো বিরানব্বই। এর মধ্যে মৃত্যু হয়েছে চৌত্রিশ হাজার একশো একানব্বই জনের। করোনা ভারতে কত দ্রুত ছড়াচ্ছে তার প্রমাণ শেষ বারোদিনে পাঁচ লক্ষ মানুষের সংক্রমিত হওয়া।

সংখ্যার বিচারে করোনা আক্রান্তের তালিকায় ভারত এখন বিশ্বে তিন নম্বরে। ভারতের আগে আছে আমেরিকা ও ব্রাজিল। পরে রাশিয়া। একটাই সান্ত্বনার প্রলেপ, ভারতে সুস্থতার হারও বাড়ছে।

-জেডসি