ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ০:৫৩:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

ভারতে ২৪ ঘন্টায় প্রাণ গেল ২৫২ জনের, শনাক্ত ১৬,৪৩২

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৫ পিএম, ২৯ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ২৫২ জনের প্রাণহানি হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৪৮ হাজার ১৫৩ জন মারা গেলেন। একই সময়ে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪৩২ জন। এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ২ লাখ ২৪ হাজার ৩০৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ২৪ হাজার ৯০০ জন। এ নিয়ে দেশটিতে ৯৮ লাখ ৭ হাজার ৫৬৯ জন কোভিড রোগী সুস্থ হলেন।

মঙ্গলবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত এক বুলেটিনে করোনা সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানানো হয়েছে।

ভারতে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই মহারাষ্ট্রে (৪৯,৩০৫)। কর্নাটক এবং তামিলনাড়ুতে তা ১২ হাজার ছাড়িয়েছে। দিল্লিতে ১০ হাজার পার করেছে। মৃত্যু তালিকার উপরের দিকে রয়েছে পশ্চিমবঙ্গ (৯,৬২৫), উত্তরপ্রদেশ (৮,৩২২), অন্ধ্রপ্রদেশও (৭,০৯৮)।

দেশটিতে মোট আক্রান্তের মধ্যে ১৯ লাখ ২২ হাজার মহারাষ্ট্রের। দেশের মোট আক্রান্তের প্রায় ৫ ভাগের ১ ভাগ সেখানে। বাকি সব রাজ্যে মোট আক্রান্ত ১০ লাখের নীচে। কর্নাটকে ৯ লাখ ১৬ হাজার, অন্ধ্রে ৮ লাখ ৮১ হাজার, তামিলনাড়ুতে ৮ লাখ ১৫ হাজার, কেরলে ৭ লাখ ৪৩ হাজার, দিল্লিতে ৬ লাখ ২৩ হাজার, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৫ লাখের ঘরে মোট আক্রান্ত। বাকি রাজ্যগুলিতে ৩ লাখের মধ্যে রয়েছে আক্রান্তের সংখ্যা।

-জেডসি