ভারতের একাধিক তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ২০ ডিসেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
অবৈধ বেটিং (জুয়া) অ্যাপের বিজ্ঞাপনী প্রচার ও আর্থিক লেনদেনের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের বেশ কয়েকজন তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তালিকায় রয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ভারতের জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পা।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ‘১এক্সবেট’ (1xBet) নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের মামলায় শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি রয়েছে।
ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংয়ের ২ কোটি ৫০ লাখ এবং রবিন উথাপ্পার ৮ লাখ ২৬ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ, সোনু সুদের ১ কোটি এবং নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানা গেছে।
তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে। তদন্তকারী সংস্থার দাবি, এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে।
এর আগে একই মামলায় ভারতের আরও দুই তারকা ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার সাড়ে ১১ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্যে রায়নার মিউচুয়াল ফান্ড বিনিয়োগ এবং ধাওয়ানের স্থাবর সম্পত্তি অন্তর্ভুক্ত ছিল। তদন্তের ধারাবাহিকতায় এবার মিমি-অঙ্কুশসহ এই সাত তারকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলো।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬









