ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৪:৩৬:৩৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

ভারতের করোনায় আক্রান্ত ২০ লাখ ছাড়ালো, মৃত্যু ৪১,৬৪৯

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২১ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৪১ হাজার।

এনডিটিভি জানায়, হালনাগাদ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যায়।

দ্য হিন্দুর শুক্রবার সকালের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২৫ হাজার ২৯০ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৪১ হাজার ৬৪৯ জন।

আক্রান্তের হিসাবে তৃতীয় স্থানে থাকা ভারতের সামনে রয়েছে ব্রাজিল। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২৯ লাখের বেশি। তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৫০ লাখ ছাড়িয়ে গেছে।

গত ২৮ জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৫ লাখ। এরপর নয় দিনে দেশটিতে শনাক্ত হয়েছে আরও ৫ লাখ। গত ৮ আট দিন ভারতে দৈনিক গড় আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি।

ভারেতে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্যগুলোর তালিকায় রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬ হাজারের বেশি।

রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার। এখন পর্যন্ত মারা গেছে ৪ হাজার ৫৯ জন।

-জেডসি