ভারতের কাছে লাল কেল্লার মালিকানা চান সুলতানা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
সুলতানা বেগম। কলকাতার শহরতলির এক বস্তিতে থাকেন। তিনি নিজেকে মুঘল রাজবংশের উত্তরাধিকার দাবি করেছেন। এখানেই থেমে থাকেননি তিনি। সুলতানা বেগম ভারতের কাছে লাল কেল্লার মালিকানাও দাবি করেছেন। সংবাদমাধ্যম এএফপি এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ভারতের শেষ মুঘল শাসকের প্রপৌত্র মির্জা মোহাম্মদ বেদার বখতের সঙ্গে সুলতানার বিয়ের নথি রয়েছে। ১৯৮০ সালে বেদার বখতের মৃত্যু হয়। তিনি রাজকীয় মর্যাদার স্বীকৃতি এবং সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। কিন্তু ১০ বছরেও এর কোনো সুরাহা হয়নি। ৬৮ বছর বয়সী এই নারী বলেন, ‘আপনি কি ভাবতে পারেন যে, তাজমহল তৈরি করা সম্রাটদের বংশধর এখন চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন?’ দায়েরকৃত মামলায় সুলতানা নিজেকে সপ্তদশ শতকে নির্মিত লাল কেল্লার বৈধ মালিক বলে দাবি করেছেন। সুলতানা বলেন, ‘আমি আশা করছি, সরকার অবশ্যই আমাকে ন্যায়বিচার দেবে। যখন কোনো জিনিসের মালিক কেউ হন, তখন তা তার কাছে ফেরত দেওয়া উচিত।’
এদিকে গত সপ্তাহে দিল্লির হাইকোর্ট সুলতানা বেগমের আবেদনকে ‘একেবারে সময়ের অপচয়’ অভিহিত করে খারিজ করে দিয়েছে। কিন্তু তিনি মুঘল সাম্রাজ্যের বংশধর বলে যে দাবি করেছেন; সেটি বৈধ কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি আদালত। তবে হাল ছাড়তে রাজি নয় সুলতানা। তিনি এখনো আশা করেন, ভারত সরকার তাকে রাজমর্যাদা ফিরিয়ে দেবেন এবং ক্ষতিপূরণও দেবে।
উল্লেখ্য, কয়েক বছর ধরে বস্তিতে একটি ছোট চায়ের দোকান চালাচ্ছিলেন সুলতানা। কিন্তু রাস্তা সম্প্রসারণের সময় সেটিও গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে তিনি মাসিক ৬ হাজার টাকার পেনশনে কোনো রকমে জীবনযাপন করছেন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









